কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ
ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বুধবার বিকাল ৩ টায় উপজেলার হাজিরালী ব্র্যা ক অফিসের হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টি গ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম হেড অফিসের ডেপুটি ম্যানেজার ইশতিয়াক আহমেদ।
প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরসি কো-অর্ডিনেটর রবি উল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রবাস বন্ধু ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, প্রবাস বন্ধু ফোরামের সদস্য ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহ অধ্যাপক কে এম ইদ্রিস আলী,স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রে টারি মোঃ শাহাজাহান আলী, কমিটির সাংগঠনিক সদস্য মনিরা পারভীন, কাকলী খাতুন, নাসরীন আক্তার, আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে। ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পূনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রবাস বন্ধু ফোরাম এসকল নির্যাতি তদের পাশে থাকতে হবে এবং জনসচেতনতামূলক কা র্যক্রম পরিচালনা করতে হবে।
ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে এ সকল নির্যা তিতদের কাউন্সিলিং সহ আইনি সহায়তা প্রদান করে আসছে।

Reporter Name 



















