কে এম ইদ্রিস আলী,,যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইল্যমামুল হোসেন হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওষয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেল পাম সং লগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামে র মৃত রহিম সরদারের ছেলে। আটকরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের রাব্বি ও রাকিব।
র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান , তারা ঢাকায় আত্মগোপনে ছিলেন।
সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফেরার স ময় গোপ ন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজে লার সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের ইমামুল হোসে নকে মনিরামপুর থানাধীন স্মরণপুর গ্রামে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা অভিযোগ করেন, ভাগ্নীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে একদল যুবকে র সঙ্গে কথা কাটাকাটির জেরে হত্যাকাণ্ডের মত ঘটনাটি ঘটেছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ক র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থে কেই যশোর র্যাব- ৬ তদন্তভার গ্রহণ করে তাদের আটক করতে সক্ষম হয়।

Reporter Name 



















