Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছায় মডেল মসজিদ অবশেষে দৃশ্যমানের পথে, জনমনে স্বস্তি

কে এম ইদ্রিস আলী, য়শোর প্রতিনিধিঃ  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঝিকরগাছার মডেল মসজিদ নির্মাণ হতে চলেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন (চৌগাছা-ঝিকরগাছা)আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ এমপি।
তিনি জানান,পূর্ব নির্ধারিত বাংলাদেশ ডাক ও টেলিযোগা যোগ বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি  লি:(বিটিসিএল) ঝিকরগাছা সংস্থাটির ১০০শতাংশ জায় গার মধ্যে ৫০শতাংশের উপর মডেল মসজিদটি নির্মিত হবে। তিনি জানান প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের মতামত নিয়ে বিটিসিএল সংশ্লিষ্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণাল য়ের চুক্তিপত্র অনুযায়ী অনাপত্তি পত্র ইস্যু করেন।
এ সংক্রান্তে বোর্ডে একাধিক বার সভা করা হয়েছে। কিছু টেকনিক্যাল ত্রুটি ছিলো সেটি সমাধান করেছে ।
আর বাকি বিষয়গুলো খুব দ্রুত নিষ্পত্তি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হবে।
তিনি আরো বলেন, এর আগে এ ব্যাপারে আমরা জায়গা নির্ধারণে প্রাক সম্ভাব্যতা যাচাই ও উপজেলা পর্যায়ে সর্বদ লীয় জনমতের ভিত্তিতে একাধিকবার বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছি।
বিষয়টি বিটিসিএল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তারা কারিগরি ত্রুটির কথা জানালেও মসজিদ নির্মাণে সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া এ ব্যাপারে পত্র মারফত জেলা প্রশাসন ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এমন খবরে জনমনে স্বস্তি ফিরেছে। এর ফলে  কারিগরি ত্রুটির নানা অজুহাত আর আমলাতান্ত্রিক জটিলতার অ বসান ঘটিয়ে কাঙ্খিত ‘মডেল মসজিদ’ নির্মাণের সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে।মসজিদটি  নির্মাণের মধ্যে দিয়ে ঝিকরগাছার বৃহৎ জনমতের প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে।
নানা অজুহাতে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা ও অনিশ্চয়তায় সৃষ্ট জনমনে পুঞ্জিভূত ক্ষোভ প্রমশিত হবে।
খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপ নের মাধ্যমে শুরু হবে মডেল মসজিদ নির্মাণের কাজ।
ঝিকরগাছা পৌর শহরের প্রাণকেন্দ্র যশোর-বেনাপোল মহাসড়কের পার্শ্ববর্তী নির্মিত হবে দৃষ্টিনন্দন এই ‘মডেল মসজিদ কমপ্লেক্স’।
সোমবার ২০জুলাই সকালে মডেল মসজিদ নির্মিতব্য স্থান পরিদর্শনকালে এমপি ডা:  মসলেহ উদ্দিন ফরিদের সাথে এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল সহ বিটিসিএল কর্মকর্তা- কর্মচারী,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবা দিকবৃন্দ।
জানাগেছে,সরকারিভাবে সারা দেশে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিক ল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত সারাদেশে মোট ৩০০টি মডেল মসজিদের কার্যক্রম  উদ্বোধন করা হয়ে ছে।
প্রসঙ্গত: বিটিসিএল ঝিকরগাছা অফিসটি বর্তমানে প্রায় পরিত্যক্ত ও ভুতুড়ে পরিবেশ। বিরাট সীমানা জুড়ে গড়ে ওঠা প্রাচীর বেষ্টিত সংস্থাটির অভ্যন্তরে জঙ্গলাকীর্ণ অব স্থা।
ফলে,মাদক সেবীদের নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে এটি। শুধু তাই নয়,এর ভেতরে থাকা তৎকালীন টিএন্ডটি’ র বহু মূল্যবান সম্পদ চুরি বা লোপাট হয়েছে বিভিন্ন সম য়ে। বিদ্যমান পরিস্থিতিতে উল্লেখিত স্থানে মডেল মসজিদ নির্মিত হলে এলাকার পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন পৌরবাসী।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিকরগাছায় মডেল মসজিদ অবশেষে দৃশ্যমানের পথে, জনমনে স্বস্তি

Update Time : 05:18 pm, Monday, 20 July 2026