আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :যশোরের ঝিকরগা ছায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকা রী সংস্থার উদ্যোগে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৫টায় ঝিকরগাছার হল রোড সংলগ্ন আকবর সাহেবের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার আঞ্চলিক প্রধান (
খুলনা অঞ্চল) ও পশ্চিম জেলা শাখা যশোরের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্ব ও পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চা লনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান মাহমুদ হাসান মাহমুদ লায়ন। তিনি তার বক্তব্যে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীদের সক্রিয় ভূমিকার ওপ র গুরুত্বারোপ করেন।
বক্তব্য শেষে তিনি গত ২৫ অক্টোবর ও ১০ জানুয়ারি অনু মোদিত পশ্চিম জেলা শাখা যশোর ও জোনাল কমিটির পরিচিতি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।
এতে পশ্চিম জেলা শাখা যশোরের সভাপতি হিসেবে আ সাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম মনিরের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও জোনাল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শফিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আবু রায়হানের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাল্টি মিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক ও সাংবাদিক আফ জাল হোসেন চাঁদ, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক হা কিম আলমগীর হোসেন আলম, সাংবাদিক খোরশেদ আলম এবং এনামুল হোসেন হৃদয়।
এসময় আরও উপস্থি ত ছিলেন পশ্চিম জেলা শাখার কার্যনির্বাহী সভাপতি এম দাদুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জোনাল কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম ও মোস্তফা কামা ল, সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সহ স্থানীয় গণ্যমা ন্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং মানবাধি কার কর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্য য়ের মধ্যদিয়ে পরিসমাপ্ত হয়।
-সাংবাদিক আফজাল হো সেন চাঁদ সম্পাদক ও প্রকাশক সত্যের সন্ধ্যানে ও দূর্নীতি নির্মূলে অবিরাম অনলাইন নিউ জ পোর্টল “চাঁদনী বিডি” /
শিল্প সাহিত্যের ছোট কাগজ আত্মবন্ধু ঝিকরগাছা, যশো র। মুঠোফোন: ০১৯১২-০৭০২০৯, ০১৮৫৭-২৯০৭৪৬
Bartabd24.com সব খবর সবার আগে