Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যুঃঅভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশুসন্তানসহ এক গৃহবধূর রহস্য জনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে ছে।
ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঝিকরগাছা থানা পুলিশ শরীফপুর গ্রামের একটি বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে।
রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে পারি বারিক অশান্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় তাদের বড় মেয়ে জুঁই খাতুন (১০) বিদ্যালয়ে থাকায় সে অক্ষত রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, রেবেকার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে প্রতিবেশীদের একটি অংশের ধার ণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জ ন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জনি মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিব রিয়া বলেন, “প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।”
মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শরীফপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

About Author Information

Popular Post

শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যুঃঅভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন

Update Time : 04:21 pm, Tuesday, 9 June 2026