Breaking News

ঝিকরগাছায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকর গাছায় দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও মৎস্য সংশ্লিষ্ট আই ন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
২৭ জুলাই সোমবার ঝিকরগাছা উপজেলার শিমুলি য়া ও গংগানন্দপুর ইউনিয়নের চারটি স্থানে এ অভিযা ন পরি চালনা করা হয়।
অভিযানে ২ হাজার মিটার চায়না দুয়ারী জাল, ২৫০ মিটার কারেন্ট জাল ও ১৫০ মিটার নেট পাটা উচ্ছেদ করা হয়।
পরে উদ্ধারকৃত এসব অবৈধ জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিন ষ্ট করা হয়।অবৈধভাবে মাছ ধরার এসব সরঞ্জাম ব্যব হা রের ফলে দেশীয় প্রজাতির ছোট মাছ ও পো না মাছ ধ্বং স হওয়ার হাত থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নেও য়া হয়েছে।
 ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. নান্নু রেজা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ঝিকরগাছা থানার সাব-ইন্সপেক্টর তাপস কুমার রায়, পুলিশ ফোর্স ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ও ক্ষতিকর জা লের ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জল জ জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে চায় না দুয়ারী, কারেন্ট জাল ও নেট পা টায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে নিধন করা হচ্ছে।
প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজা তির মাছের প্রজনন ,বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভার সাম্য নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনে র অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানি য়েছে উপজেলা মৎস্য দপ্তর।

About admin

Check Also

ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে জমে উঠেছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে …