কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধি ঃ বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে যশোরের ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে স্থানীয় সোনালী মার্কেট চত্বরে কোরআন খতম, নেতাকর্মীদের কালোব্যাচ ধারণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, দুপুরে দোয়া মাহফিল ও খাবার বিতরন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন, ঝিকরগাছা উপ জেলা বিএনপির সভাপতি, সংরক্ষিত নারী আসনের এম পি সাবিরা সুলতানা মুন্নি ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বি ভিন্ন ওয়ার্ডে দিনভর প্রোগ্রামে নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ স ম্পাদক সরদার শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আবদুস সাত্তার,উপজেলা বিএন পির আইন বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পা দক রাশেদুল মমিন সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক শাহা জাহান আলী, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, উপজেলা কৃষকদলের সভাপতি আকবার আলী, মহিলা দলের নেতা রিপা খা তুন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্র দলের আহবাোয়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে রবিবার (৩১ মে) আসরবাদ পৌরসদরের কীর্তিপুর ৫নং ওয়ার্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা নের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংর ক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।

Reporter Name 



















