কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ লপুর গ্রামের এক বৃদ্ধ মা সন্তানের নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মা পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মৃত মনজেল হকের স্ত্রী ভুক্তভো গী মা ঝিকরগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তি নি উল্লেখ করেন, তার ছেলে শাহিনুর রহমান (৩৫) ও পুত্রবধূ ময়না খাতুন (৩০) দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায় ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পুত্রবধূর উসকানিতে তার ছেলে শাহিনুর রহমান হাতে একটি কুড়াল নিয়ে তার মায়ের বসতবাড়িতে গিয়ে গালিগা লাজ শুরু করেন।
প্রতিবাদ করলে কুড়ালের আছাড় দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ও ফোলা জখম হয়।
একই সময় পুত্রবধূ ময়না খাতুনও লাথি-ঘুষি মেরে তাকে আহত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পুত্রবধূ বৃদ্ধ মায়ের গলায় থাকা প্রায় ৮ আনা ওজ নের প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ফরিদা বেগমের চিৎকার শুনে স্থানীয় মিতা খাতুন, নাজমা খাতুনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান বৃদ্ধ মা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে মাকে মারপিটের বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার অর্পনা বিশ্বাস বলেন, বৃদ্ধ মায়ের অভিযোগের বিষয়টি সাথে সাথে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।
তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আ ইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 



















