Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছার প্রবীণ পত্রিকা পরিবেশক স্বপন চক্রবর্তীর আজ ৬ষ্ঠ তিরোধান দিবস

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছার জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের প্রবীণ পরিবেশক স্বর্গীয় স্বপন চক্রবর্তীর আজ ০২ জুলাই (বৃহস্পতিবার) ৬ষ্ঠ তিরোধান দিবস।

২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন। স্বপন চক্র বর্তী দীর্ঘ ৪৩ বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ঝিকরগাছা উপজেলায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সংবাদপত্রের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কারণে তিনি সাংবাদিক, পাঠক ও সংবাদ পত্র সংশ্লিষ্ট সকল মহলের কাছে ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত এক জন মানুষ। একসময় ঝিকরগাছায় সংবাদপত্র বিতরণ ব্যবস্থার অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

প্রতিদিন ভোরে পত্রিকা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকা ও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ছিল তাঁর নিত্যদিনের দায়িত্ব।

দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য সংবাদপত্রের সঙ্গে যুক্ত থেকে সংবাদপাঠের সংস্কৃতি বিকাশেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুর পর থেকে তাঁর
সুযোগ্য সন্তান সজল কুমার চক্রবর্তী তনু জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের পরিবেশকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন এবং বাবার রেখে যাওয়া সুনাম ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। তিরোধান দিবস উপলক্ষে তাঁর নিজ বাসভবনে আত্মার শান্তি কামনায় বিশেষ পূজা-অর্চনা, ধর্মীয় প্রার্থনা এবং প্রসাদ বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে স্বপন চক্রবর্তীর ছেলে সজল কুমার চক্রবর্তী তনু বলেন, “বাবা সারাজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্রকে তিনি শুধু পেশা
হিসেবে নয়, সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হি সেবে দেখতেন।

তাঁর ৬ষ্ঠ তিরোধান দিবসে আমরা পরিবারের পক্ষ থেকে আত্মার শান্তি কামনায় পূজা- অর্চনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। সকলের কাছে বাবার জন্য আশীর্বাদ ও প্রার্থনা কামনা করছি।”

উল্লেখ্য, স্বপন চক্রবর্তীর তিরোধান দিবসে ঝিকরগাছার সাংবাদিক, সংবাদপত্র পরিবেশক, পাঠক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হয়েছে।

অনেকেই তাঁর কর্মনিষ্ঠা, বিনয়ী আচরণ ও সংবাদপত্রের প্রতি আ জীবন নিবেদিতপ্রাণ ভূমিকার কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিকরগাছার প্রবীণ পত্রিকা পরিবেশক স্বপন চক্রবর্তীর আজ ৬ষ্ঠ তিরোধান দিবস

Update Time : 08:31 pm, Thursday, 2 July 2026