আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি. এম. মেসবা হ উদ্দিন পদোন্নতি পেয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়ে ছেন।
তিনি বর্তমানে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমি তি-২-এ কর্মরত। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপ বিবো) জারি করা এক অফিস আদেশে তার এ পদোন্ন তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাপবিবোর পরিবেশ ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচা লক মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত বৃহস্পতিবার (৬ আগস্ট) অফিস আদেশে দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমি তিতে কর্মরত তি নজন কর্মকর্তাকে জেনারেল ম্যানেজা রের চলতি দায়িত্ব প্রদান করা হয়।
ওই আদেশ অনুযায়ী টি. এম. মেসবাহ উদ্দিনকে বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পদো ন্নতি দিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দা য়িত্ব প্রদান করা হয়েছে।
টি. এম. মেসবাহ উদ্দিন দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, সত তা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
বিশেষ করে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানে জার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গ্রাহকসেবা সহ জীকরণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও মানবি ক আচরণের কারণে কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যুৎ গ্রাহ কদের কাছে তিনি একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ দায়িত্ব পালন করেন। সেখানেও তার দক্ষতা ও নেতৃত্ব গুণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাকে জেনারেল ম্যানেজার পদে পদো ন্নতি দিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দায়িত্ব অর্পণ করেছে।
পদোন্নতির প্রতিক্রিয়ায় টি. এম. মেসবাহ উদ্দিন বলেন, “বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ার ম্যান, ঊর্ধ্ব তন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্ত রিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যা দা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।
কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী, বিদ্যুৎ গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে আন্ত রিক সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। নতুন কর্মস্থল নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ গ্রাহকসেবার মান আরও উন্নত করা, সুশাসন নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর কর তে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”তার এই পদোন্নতির খবরে যশোরের ঝিকরগাছাসহ বিভিন্ন স্থানে সহকর্মী, বিদ্যুৎ গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
তারা মনে করছেন, একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মক র্তার এই পদোন্নতি তার দীর্ঘ কর্মজী বনের যথার্থ স্বীকৃতি।
নতুন দায়িত্বেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সেবার মান আরও উন্নত করবেন এমন প্রত্যাশা সবার।
এছাড়াও টি.এম. মেসবাহ উদ্দিনের পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ঝিকরগাছার সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে