Breaking News

ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে শিক্ষার্থী ও অভি ভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শহরের ল্যাবরেটরি স্কু লে বিদ্যালয়ের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।

সেসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাক বজলু রহমান, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, সামাজিক ঐক্যজোট ঝি নাইদহ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গাউস গোর্কি, ঝিনা ইদহ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচা লক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান,গাছ প্রেমিক দিপু, হেব্বী গ্রুপে র নির্বাহী পরিচালক জাহান লিমন ও বাবুল খাঁনসহ অন্যা ন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষ ণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

About admin

Check Also

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

রহমত আরিফ ঠাকুরগাঁও : উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের …