ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদরের ২নং মধুহাটী ইউনিয়ন পরিষদে ২০ ২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদেরসভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেট প্রস্তাব উপস্থা পন, আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মো. ছাব্দার আলী, প্যানেল চেয়ারম্যান আয়ুব হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, মিলন মিয়া, নাজমা খাতুন, ছাবিনা ইয়াসমিন, আশিক ইকবাল, জিয়াউর রহ মান, আসাদুল ইসলাম, রবিউল ইসলাম,আলাউদ্দীনসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ছাব্দার আলী বাজেট উপস্থাপনকালে জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলে ইউনিয়ন পরিষদের মোট আয় ১৯২,৪৭,৮৮০ (এক কোটি বিরানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার আটশ অশি টাকা মাত্র) এবং -ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৯০,৪৭,৮৮০/= (এক কোটি নব্বই লক্ষ সাতচল্লিশ হাজার আটশ অশি টাকা মাত্র)। বাজেট আইন-২০০৯ অনুযায়ী ইউনিয়নের ট্যাক্স, টোল, ট্রেড লাই সেন্স, পারমিট এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত, প্রমোদ মূল ক কার্যক্রম থেকে আয় বিবেচনা করা হয়েছে।
তবে কোন ব্যক্তির অতিরিক্ত কর ধার্য্য করা হয়নি।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস বলেন, “আমি এবং আমার ইউপি সদস্যবৃন্দ আপনাদের সেবক হিসেবে আগামী ৫ বছরের জন্য দায়িত্ব নিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, ইউনিয়নের সার্বিক
উন্নয়ন কার্যক্রমে আপনারা আমাদের সহযোগিতা কর বেন এবং পাশে থাকবেন।”
বক্তব্য শেষে তিনি সকলকে ধন্য বাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Reporter Name 



















