অবশেষে তিনমাস ১১দিন পর ঝিনাইদহের ৭১টিভি ও আগা মীর সময়’র জেলা প্রতিনিধি সাংবাদিক রাজিব হাসানের মো টরসাইকেল চোর সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে শহরের বাস টার্মিনাল এলা কা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে এর আগেও ঝিনাইদহ সদর থানায় হত্যা, চুরি ও মাদক মামলা রযেছে। গ্রেপ্তারকৃত সবুজ শহরের চুটুলিয়া গ্রামের গোলাপ হোসেন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গত ৩১শে জুলাই শহরের আরাপপুর বাসার সামনে থেকে দিনে দুপুরে সাংবাদিক রাজিব হাসানের পালসার মোটরসা ইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এ সময় সিসিটিভি ফুটেজ দেখে চোর চিহ্নিত করা গেলেও চোরেরা ছিলো ধরা ছোয়ার বাইরে।
এ ঘটনায় ভুক্তোভুগি মিডিয়া সাংবাদিক রাজিব হাসান সদর থানাতে একটি চুরি মামলা দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি তদন্তকারী অফিসার সুকান্ত কর্মকার ও মারুফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের টিম চোর সনাক্ত ও তথ্য উপাত্ত সংগ্রহ করে। ঘটনাটি ঘটিয়ে চোর এলাকা থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভি ত্তিতে চোর সবুজ কে গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ভিডিও ফুটেজের সাথে চোরের মিল খুজে পাওয়া গেছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়ার জন্য আবেদন করা হবে।
পরে তার স্বীকারোক্তিতে আশাকরি সংঘবদ্ধ বাকি চক্র গ্রে প্তার ও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, পুলিশ যে চোরকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে এর আগে ৩টি মামলা রয়েছে।
হত্যা, চুরি ও মাদক মামলায় জেল হাজতেও ছিলো। জামিনে বের হয়ে আবারও অপরাধ জগতে পা রাখে।
আমরা সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের হোতাকে গ্রেপ্তার করেছি। তার জিজ্ঞাসাবাদে ঘটনার জড়িত বাকি আসামী ও মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ। 



















