ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ব্যবসায়ী বরুন কুমার ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও তার জমি বিক্রির পায়তারার প্রতি বাদে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন নিহতের ভাই অরুন কুমার ঘোষ।
সংবাদ সম্মেলনে তিনি মামলার বাদী বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি বলেন, ২০২৪ সা লের ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যা মামলার বাদি হয় নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ। বর্ত মানে টুম্পা রানী ঘোষ আসামীদের সাথে যোগসাজস করে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
এছাড়াও নিহতের জমি তার স্ত্রী আইনবর্হিভুত ভাবে বিক্রি করছে। অরুন ঘোষ অভিযোগ করে বলেন, আমার ভাই হত্যার যেন সঠিক বিচার না পাই সেজন্য টুম্পা রানী ঘোষ নানান পায়তারা করছে।
আসামীদের সাথে যোগসাজস করছে। এমনকি আমার না মেও বদনাম ছড়াচ্ছে।
এছাড়াও আমার ভাইয়ের জমি আইন বর্হিভুত ভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে।
কয়েকটি জমি বায়না করে মোটা অংকের টাকা নিয়েছে। সেসব জমির ক্রেতারা ইতিমধ্যে জমি দখল নিয়েছে গাছ পালা কেটে নিচ্ছে, আমি নিষেধ করলে আমাকে জানে মেরে ফেলার হুমকী দিচ্ছে।
মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে অপপ্রচার চা লাচ্ছে। মামলায় নিয়মিত উপস্থিত না হয়ে মামলার মেরিট দুর্বল করা হচ্ছে। যা বিচারের অন্তরায় তৈরি হয়।
মামলার সঠিক বিচার ও নিহত বরুনের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অরুন ঘোষ। সংবাদ সম্মেলনে অরুন ঘোষের স্ত্রী-সন্তানসহ পরিবারের
সদস্যরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















