ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামে লক্ষ্মী রানী (৫২) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সুরাট ইউনি য়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে এসেনয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলা কাবাসী।
পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মর দেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Reporter Name 



















