ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ’ আগামীর নিরা পত্তা’ এই শ্লোগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠি ত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভা পতিত্বে সিভিল সার্জন ডা. মো.কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লা বের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মো কাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জা নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ,প্লাস্টিকের ব্যবহার কমা নো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধার ণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরু ত্বারোপ করেন।

Reporter Name 



















