Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত,আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইক এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে।

সে দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্র তি তিনি ছুটিতে দেশে ফেরেন।

ঝিণাইদহ সদর থানার পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে কামরুজ্জামান নামে এক ব্যক্তি টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌঁছালে মাটি বাহী একটি দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়।

এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরু রি বিভাগের দায়িত্বরত ডা. উমা ইসলাম বলেন, ‘দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে ন।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘এখনো কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভি যোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত,আহত ১

Update Time : 05:54 pm, Tuesday, 23 June 2026