ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাড়ে আটটার দিকে ঝিনা ইদহ শহরের আইয়ুব মোড় নামক বাইপাস সড়কে এ দুর্ঘট নায় ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়া র গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। সে পেশায়একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে ৮টার দিকে সিরাজুল নিজস্ব বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন।
পথিমধ্যে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
সেসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকnতাকে মৃত ঘোষণা করে ন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘট নাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাbপ্রক্রিয়াধীন আছে।

Reporter Name 



















