ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা য় পিকআপ ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
সোমাবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি র শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্ত পিকআপ টিআটক করেছে ঝিনাইদহের হাইওয়ে পুলিশ ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহশহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস।
পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটইসরকারী কলেজের সামনে পৌছালে সামনে থাকা একটি পিকআপকে অভা রটেক করে এগোতে গিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী অপর একটি পিকআপ এরসাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে সে গুরুতর হয়। এ আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এবিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহা নুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে এবংনমৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Reporter Name 



















