শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন ছুটির পর শনিবার (২৪ অক্টোবর) থেকে ফের শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা এতথ্য নিশ্চিত করেছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরদর আহবানে গত ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্য ন্ত টানা ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
তবে শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশের সপ্তাহিক সরকা রি ছুটির পরে শনিবার থেকে ভোমরা বন্দরের সবধরনের আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
ফলে পুনরায় কর্মচঞ্চল্য ফিরেছে বন্দরে। ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক সজিব বালা
বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৬ দিন।বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোষ্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারীযাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ঘোজা ডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৬ দিন আম দানি-রপ্তানি বন্ধ রাখে।
শনিবার থেকে পুনরায় ভোমরা স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে।

মুহাঃ জিল্লুর রহমান,,সাতক্ষিরা: 



















