রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জে লার বিভিন্ন পেট্রোল পাম্পে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়া য় আতঙ্কিত হয়ে অনেক চালক একসঙ্গে পাম্পে ভিড় করেন।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে প্রধান সড় ক পর্যন্ত বিস্তৃত হয়েছে।
।
অতিরিক্ত চাপের কারণে কিছু পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। ফলে অনেক চাল ককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তেল নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর দেখে তারা আগাম তেল সংগ্রহ করতে এসেছেন।।
ভবিষ্যতে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় অ নেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার চেষ্টা করেন।
এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। তবে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি গ্রাহক একসঙ্গে পাম্পে আসায় সাময়িক চাপের সৃষ্টি হয়েছে।।
নতুন চালান পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে অপ্র য়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষের প্রতি আ হ্বান জানানো হয়েছে।

Reporter Name 



















