Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভাই মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু 

  • Reporter Name
  • Update Time : 05:54 pm, Thursday, 22 January 2026
  • 65 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলে ন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চি ত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষি ত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও–১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’

নির্বাচন আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বা চন আচরণবিধি মেনে চলতে সচেতন।

একই সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ বা শঙ্কা আছে কি না—এম ন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে নির্বাচনে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না। একসময় একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, এখনও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তবে দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত, সুন্দর ও সুষ্ঠু নির্বা চন অনুষ্ঠিত হোক।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই সনদের আলোকে গণভো টে দলের প্রচারণা কার্যক্রম চলছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মী ও তার সঙ্গে থাকা বন্ধুদেরও ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাইতে দেখা যায়।

জেলা বিএনপির নেতারা জানান, আগামী দিনগুলোতে ঠাকুরগাঁও–১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যা য়ক্রমে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে ভাই মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু 

Update Time : 05:54 pm, Thursday, 22 January 2026