Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও, ২ আগস্ট: ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সদর থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম পাশে ঈদের নামাজের মিম্বরের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. লিখন হোসেন, এএসআই (নিঃ) সারোয়ার জাহান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে উত্তর বোচাপুকুর এলাকার শরিফুল ইসলাম (১৯), পিতা- মৃত আব্বাস আলী ও মাতা- মোছা. শরিফা বেগমকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮০ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফো নও জব্দ করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজা হান আলী বলেন, “মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে জনসা ধারণের সহযোগিতা কামনা করছি।”
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

Update Time : 04:51 pm, Sunday, 2 August 2026