Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

  • Reporter Name
  • Update Time : 10:18 am, Monday, 8 December 2025
  • 30 Time View
হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
অভিযোগ উঠেছে নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে পুরাতন রাস্তা খুঁড়ে ফেলে কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদি নই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরাতন অংশ খুঁড়ে রাখা হলেও নতুন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খুঁড়ে রাখা সড়কে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে ছে।

ফলে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউনিয়নের একমাত্র সরকারি ব্যাংক এবং সর কারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।

এলজিইডি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ব্যয়ে ২৯৯০ মিটার সড়কটির নির্মাণকাজ পেয়েছে মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম দিকে কিছু কাজ শুরু করার পর আর অগ্রগতি হয়নি।

মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে।

এখন বড় কোনো গাড়ি আমাদের গ্রামে ঢুকতেই পারে না। অথচ কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রæত এর সমাধান চাই।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমানের স্বত্বাধিকারী মো. রানা বলেন, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারিনি।

কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহ রিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় আমা দেরও অসহায় পরিস্থিতি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

Update Time : 10:18 am, Monday, 8 December 2025