Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা

  • Reporter Name
  • Update Time : 06:15 am, Sunday, 7 December 2025
  • 31 Time View

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
খুলনার ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আও তাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পাল ন করছেন কর্মচারীরা।

পরিবার কল্যাণ,প্রদর্শিকা সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, পরিবার কল্যাণ সহকারী সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে ডুমুরিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত কর্ম চারীরা অংশ নেয়। এতে করে মাঠ পর্যায়ে পরিবার পরি কল্পনা সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশু ‌‌স্বাস্হ্য সেবা ব্যাহত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি খুলনা‌ জেলা ‌সাধারণ সম্পাদক মিলন খান,ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ‌মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রাজিব মন্ডল,‌সহ সভা পতি ‌অমিও‌ তরফদার, প্রল্লাদ মন্ডল,‌ পরিবার কল্যান পরিদর্শিকা চিত্রা সরকার, পরিবার কল্যান সহকারী সিলভা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক খান‌জাহান আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তারা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায় নের দাবিতে আন্দোলন করছেন।

প্রধানত যে কারণগুলো আন্দোলনে প্রভাব ফেলছে, সেগু লো হলো: দীর্ঘদিনের বঞ্চনা: পরিবার পরিকল্পনা অধিদপ্ত রের মাঠকর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত বলে দাবি করছেন।

পদোন্নতির অভাব: নিয়োগ বিধি না থাকায় কর্মচারীরা একই পদে চাকরি শুরু করে সেই পদেই অবসর নিতে বাধ্য হচ্ছেন।

এতে তাদের পদোন্নতি এবং গ্রেড পরিবর্তনের সুযোগ হচ্ছে না, যা অন্যান্য রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের থেকে তাদের বঞ্চিত করছে।

সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য: পদোন্নতি না পাওয়ায় তারা সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করছেন।

দাবি: তাদের মূল ও একমাত্র দাবি হলো প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ দ্রুত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা।

আন্দোলনের অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা (FWV) বিভিন্ন এলাকায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন।

অনেক স্থানেই তারা ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

এমনকি তারা আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনেরও ঘোষণা দিয়েছেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা

Update Time : 06:15 am, Sunday, 7 December 2025