ঠাকুর প্রসাদ রায় সাভার (ঢাকা) প্রতিনিধি:সাভারে ভাবগা ম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাভার উপজেলা প্রশা সন ও উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: সাইফুল ইসলাম ব লেন, “একটি স্বনির্ভর ও মানসম্মত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার আলো প্রতিটি মানু ষের ঘরে পৌঁছে দেওয়া এবং উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে আমাদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।”
আলোচনা সভায় সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপানু ষ্ঠানিক শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখে ন।
বক্তারা শতভাগ সাক্ষরতা অর্জন ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদ ক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Reporter Name 



















