Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর (পূর্ব) শাখার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বাং লা অর্থসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার (৭আগস্ট) তানোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চাপড়া বাজার জামায়াতের দলীয় কার্যা লয়ে বিভিন্ন এলাকার ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা অর্থসহ কোরআন শরিফ বিতরণ করা হয়।
এদিন অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একই সঙ্গে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদে শকে ইনসাফ, মানবিকতা ও ইসলামী মূল্যবোধের আলো কে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এদিন উপ স্থিত ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা অর্থসহ (ধর্মীয় গ্রন্থ) পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ফাউন্ডেশনের সম্পাদক আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর জামায়াত সমর্থিত মেয় র প্রার্থী মাহাবুর চৌধুরী, তানোর পৌর জামায়াতের সেক্রে টারী জুয়েল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তানোর (পূর্ব শাখা) বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তহিদুল জামাল তহিদ। এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা।
তাদের স্মৃতি ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। #
Bartabd24.com সব খবর সবার আগে