তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও শিবতলা এলাকায় ড্রেন পরিষ্কারের ময়লা-আবর্জনা প্রায় এক মাস ধরে রাস্তা র ওপর ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
দুর্গন্ধ, কাদা ও চলাচলে প্রতিব ন্ধকতার কারণে এলাকাজু ড়ে ক্ষোভ দেখা দিয়েছে।
একইসঙ্গে বৃস্টির পানিতে এসব ময়লা আবারো ড্রেনে যাচ্ছে।
এতে নাগরিকগণের মনে প্রশ্ন উঠেছে তাহলে এ ড্রেন পরিস্কারের হেতু কি ? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে তানোর পৌর সদরের পালপা ড়া থেকে পশ্চিম দিকে ঠাকুরপুকুর মহল্লার মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার করা হয়।
তবে ড্রেন থেকে তোলা ময়লা-আবর্জনা অপসারণ না করে রাস্তার পাশেই দীর্ঘ সারি করে ফেলে রাখা হয়। এরই মধ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ওই ময়লা-আবর্জনার একাংশ আবার ড্রেনে পড়ে যায়। বাকি অংশ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কাদায় পরিণত হয়েছে।
এতে সাধারণ পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসি ন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিপুল জানান, এক মাস ধরে ড্রেনে র ময়লা রাস্তার ওপর পড়ে রয়েছে।
এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছেএলাকাবাসীকে। তিনি বলেন, “ড্রেন পরিষ্কারের সঙ্গে সঙ্গেই যদি ময়লাগু লো অন্যত্র সরিয়ে নেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।”
তিনি আরও বলেন, “কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কার ণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাজুড়ে কাদা ছড়িয়ে পড়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এখন শুকিয়ে গিয়ে পাকা রাস্তার ওপর মাটির স্তর তৈরি হয়েছে।” দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর পৌরসভার কর্ম কর্তা মাহাবুর রহমান বলেন, ড্রেনটি প্রায় এক মাস আগে পরিষ্কার করা হয়েছিল।
তবে ড্রেনের কাদা ও আবর্জনা অত্যন্ত বেশি হওয়ায় তা ৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি।
সেগুলো শুকানোর অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতি ক বৃষ্টিতে আবার কাদায় পরিণত হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।#

Reporter Name 



















