Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত

  • Reporter Name
  • Update Time : 04:54 pm, Thursday, 16 April 2026
  • 97 Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার মধ্যে সং যোগ স্থাপনকারী শিব নদীর বুরুজঘাটে তৈরি বেইলি ব্রি জটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই।

এখন এর পাটাতনে মরিচা ধরেছে অনেক নাট বোল্টু খোয়া গেছে।

এ অবস্থায় নাজুক এই ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন পথ চারীদের পাশাপাশি হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।

বাড়াচ্ছে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি।এদিকে অনেক আ গেই এই বেলী ব্রিজে ভারী যানবাহন চালাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে,তার পরেও অনেকে ভারী যানবাহন নিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের পাশাপাশি এখানে নতুন একটি পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের সে চাওয়া আজ অবধি পূরণ হয়নি।

জানা গেছে,তানোরে ১৯৯২ সালে শিব নদীর ওপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটির বয়স ৩৩ বছর পেরিয়েছে।

অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ক্ষয় হয়েছে ব্রি জের পাতগুলোও।এতে বর্ষাকালে বৃষ্টির পানি জমে থা কায় এবং শীত কালে কোঁয়াশা পড়ে পিচ্ছিল হয়ে পড়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন চালক দের।

বেইলি ব্রিজটির বিভিন্ন অংশে খসে গেছে পাটাতনের জোড়া লাগানো অংশ। ভারী কোনো যানবাহন উঠলেই কাঁপতে শুরু করে ব্রিজটি।

যানবাহন চলছে বেশ ঝুঁকি নিয়েই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ১৯৯২ সালে সড়ক ও জনপথের(সওজ) উদ্যোগে শিব নদের বুরুজ ঘাটে অস্থায়ীভাবে প্রায় একশ’ ৭৫ মিটার লম্বা এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।

এরপর ৩৩ বছর পেরিয়ে গেলেও ব্রিজটি মেরামত কিংবা সংস্কারের কাজ করা হয়নি। এমনকি নতুন করে স্থায়ী কোনো ব্রিজ নির্মাণেরও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিনই ছোট-বড় মিলিয়ে অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজটির ওপর দিয়ে চলাচল করছে।

এতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। গতকাল দুপুরে সরেজমিন দেখা গেছে, ব্রিজের পাতগুলো ক্ষয় হয়ে গেছে।

কোনো গাড়ি ব্রেক করলেই ভয় রয়েছে পিছলে যাওয়ার। ফলে, জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে ওই বে ইলি ব্রিজ দিয়ে। ব্রিজের রেলিংগুলোর মাঝেও অনেক ফাঁকা। তাই দুর্ঘটনায় নিচে পড়ারও আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা বলছেন, মোহনপুর ও তানোর উপজেলায় প্রচুর ধান ও সবজি উৎপাদন হয়।

এগুলো এক উপজেলা থেকে অন্য উপজেলায় নিয়মিত ভাবেই আনা নেয়ার সহজ রাস্তা এটি। যখনই ছোট থেকে মাঝারি কোনো ট্রাক পণ্য নিয়ে ব্রিজটিতে ওঠে তখনই শব্দ করে কাঁপতে শুরু করে ব্রিজটি। বড় ট্রাক উঠলে জোরে জোরে কাঁপতে শুরু করে।

এছাড়া বৃষ্টি হলে ব্রিজটিতে গাড়ি নিয়ে ওঠা খুবই ঝুঁকি পূর্ণ হয়ে যায়। আজিজুল নামের এক ট্রাকচালক বলেন, ট্রাক নিয়ে ব্রিজে উঠতেই শব্দ হয় এবং কাঁপে। মনে হয় এই বুঝি ভেঙে পড়ল।

আব্দুর রাজ্জাক বলেন, তিনি নিয়মিত এই বেইলি ব্রিজ দিয়ে যাতায়াত করেন।কিন্ত্ত বর্ষার সময় বৃস্টির পানি ও শীতে ঘন কুয়াশা পড়লে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে চরম ঝুঁকির মুখে পড়তে হয়।

এবিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী নুর নাহার বলেন, অস্থায়ী বেইলি ব্রিজগুলোতে একটু ঝুঁকি থাকে। এই ব্রিজ সড়ক ও জনপদের রাস্তায়। ব্রিজটির বিষয়ে সব দায়দা য়িত্ব সড়ক ও জনপদ বিভাগের বলে জানান তিনি।

এবিষয়ে রাজশাহী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সানজিদা আরেফিন ঝিনুক বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে এবং ব্রিজ মেরামতের মালামাল ক্রয় করা হয়েছে, দ্রুত মেরামত করা হবে।#

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত

Update Time : 04:54 pm, Thursday, 16 April 2026