রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ছোট ও রুগ্ন ছাগল বিতরণের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১১এপ্রিল) উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অস হায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব রুগ্ন ছাগল বিতরণ করা হয়।
এতে অনেকে রুগ্ন ছাগল পেয়ে পুনরায় বদল করে নেয়। আবার অনেককে রুগ্ন ছাগল নিতে বাধ্য করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান।
কিন্ত্ত ছাগলের বিপরীতে বরাদ্দ কত, ছাগলের ওজন, সাইজ ও জাত ইত্যাদি তথ্য জানতে চাইলে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী মিঞা গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ সময় তিনি দম্ভোক্তি প্রকাশ করে বলেন, আপনাদের যতো নিউজ করা দরকার করেন, আমার কিছু হবে না, আমি বাহিরে যাব, আপনারা তো ভিডিও ম্যান যতখুশি ভিডিও ছাড়েন কোন লাভ হবে না।আমার হাত অনেক লম্বা। এভাবেই দাম্ভিকতা দেখিয়ে সরকারি গাড়ি নিয়ে তিনি রাজশাহী শহরে রওনা হন।অথচ জ্বালানি সংকটের কারণে অনেকে গাড়ি বন্ধ করলেও প্রাণিসম্পদ কর্মক র্তার গাড়ি বন্ধ হয়নি। তিনি রাজশাহী শহর থেকেই গাড়ি নিয়ে যাতায়াত করেন।
সুত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী মিঞা তানোর উপজে লায় কর্মরত আছেন। অনেক কর্মকর্তার বদলি হলেও তি নি এখানো বহাল তবিয়তে রয়েছেন।
এতে অফিস পাড়ায় প্রশ্ন উঠেছে তার খুঁটির জোর কোথা য়। তার বিরুদ্ধে এতো অনিয়মের খবর প্রকাশ হলেও কো ন কিছুর তোয়াক্কা করেন না তিনি।
স্থানীয়রা ছাগল বিতরণ কর্মসূচি, উপকারভোগীদের তালি কা ও ছাগল সরেজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে র জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
অসমর্থিত একটি সুত্র জানান, গরু- ছাগল বিতরণে উপ করভোগীদের তালিকা প্রনয়ণে প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট চক্র। এরা অনৈতিক সু বিধা নিয়ে তালিকা প্রণয়ন করেন।
স্থানীয়রা জানান, গত বুধবার (৮এপ্রিল) বুধবার ছাগলের অপারেশন করেন এক কর্মচারী।
এতে অপারেশনের সময় ছাগলের বাচ্চা মারা যায়। এ ঘট নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।
কিন্তু এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগেও কর্মচারী মামুনুর রশিদ মামুনের চিকিৎসায় মাদারিপুরে গরু মারা যায়।
জানা গেছে,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী তীব্র জালানি সংকটের মধ্যে শহর থেকে সরকারি গাড়ি নিয়ে যাতায়াত করছেন নিয়মিত। তিনি এদিনও শহর থেকে গাড়ি এনে সভায় যোগদান করেন এবং সভা শেষে গাড়ি নিয়ে শহরে যান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে এই প্রকল্প গ্রহণ করা হয়।
ওই সময় থেকেই প্রকল্পটি চলমান রয়েছে। অন্তর্বর্তী সর কারের সময় রুগ্ন বাছুর বিতরণ করা হয়। এসব নিয়েও একাধিক প্রতিবেদন প্রকাশ পায়।
তারপরও কর্মকর্তা বহাল তবিয়তে গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে তালিকা তৈরি করে থাকে ন। আবার অফিসের কিছু লোক এসব ছাগল পেয়ে থা কেন বলেও সুত্র নিশ্চিত করেন।
গত শুক্রবার (১০এপ্রিল) সকালে প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তির মাঝে ২টি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।সিংহভাগ ছাগল আকারে ছোট ও রুগ্ন ছিলো ভুক্তভোগীরা অভিযোগ করেন।#

Reporter Name 



















