তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকা রী প্রকৌশলী নাইমুল হাসান ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আ হমেদের সঙ্গে এক সিএনজি চালকের হাতাহাতির ঘটনা ঘটেবছে।
সরকারি দুই কর্মকর্তার হাতে একজন নিরহ সিএনজি চালক প্রহৃতের খবর ছড়িয়ে পড়লে সিএনজি চালকদের মাঝে চর ম অসন্তোষের সৃষ্টি হয়েছে।অন্যদিকে উপজেলার অফিস পাড়ায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদের ব্যক্তিগত গাড়িতে (কা র) তিনিসহ তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী মিয়া ও মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী তানোর থেকে রাজশাহী যাচ্ছি লেন।
কালীগঞ্জ হাট ব্রীজ পার হয়ে বিপরীত দিক থেকে আশা সি এনজির সঙ্গে কারের ধাক্কা লাগে। এ ঘটনায় কথা-কাটাকা টির এক পর্যায়ে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাইমুল হাসান ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ সিএনজি চাল ক সুমন চৌধুরীকে বেধড়ক পিটিয়ে জখম ও স্থানীয় একটি বাড়িতে সিএনজি আটকে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বশীল সরকারি দুই কর্মকর্তা সিএ নজি চালকের সঙ্গে যেটা করেছে সেটা চরম অন্যায়,ভাষায় প্রকাশ করার মতো নয়।তারা বলেন,রাস্তায় দুর্ঘটনা ঘটতেই পারে,কিন্ত্ত সেটা বিচার বিশ্লেষণ না
করেই একজন সিএনজি চালককে মারপিট করা কতটা যৌক্তিক ? তারা বলেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
এদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, সিএনজি চালক সুমন চৌধুরী বলেন,তিনি রাজশাহী থেকে তানোরে সিএনজি নিয়ে আসছিলেন, কালীগঞ্জহাট ব্রীজের পুর্বপারে পৌচ্ছামাত্র বিপরীত দিক (তানোর) থেকে আশা কার ধাক্কা দেয়।আবার উল্টো তাকেই বরেন্দ্র কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বেধড়ক মারপিট করে সিএনজি আটকে রা খে।
অন্যদিকে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাইমুল হাসান বলেন,তিনি সিএনজির চাবি নিতে চাইলে তার হাত মুচড়ে দেয়,এতে তার হাতের একটা আঙ্গুল ফেটে গেছে।তিনি বলে ন,সিএনজি চালক মারমুখি আচরণ করায় তাকে মৃদু চড়-থাপ্পড় দেয়া হয়েছে।
এদিকে সচেতন মহলের অভিমত, রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটতেই পারে।তাই বলে সরকারি কর্মকর্তা হয়ে একজন সিএনজি চালককে মারপিট করা কোনোভাবে সম র্থনযোগ্য নয়।সিএনজি চালকের কোনো অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতেই পারে।
এটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। তারা ঘটনা তদ ন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরি চালক মোস্তফা কামাল বলেন,যেকোনো মানুষকেই মারপিট করা অন্যায়,কারো কোনো অপরাধ থাকলে তার জন্য আইন আছে,আইন হাতে তুলে নেয়া কারো
অধিকার নাই।এবিষয়ে সিএনজি চালক সুমন চৌধুরী বলে ন,তারা ঘটনার তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চান।#

Reporter Name 



















