রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক গোলাম মোর্তুজা র বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি,অনিয়মসহ খামখেয়ালী পনা আচরণে ঠিকাদারগণ দিশেহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
অসমর্থিত একটি সুত্র জানায়,হিসাব রক্ষক মোর্তুজার চাহিদা অনুযায়ী ঘুষ দিতে না পারায় কাজের বিল উত্তো লন করতে পারছে না অনেক ঠিকাদার বলে শোনা যাচ্ছে।একারণে অধিকাংশ ঠিকাদার অর্থ সংকটে পড়ায় চলমান উন্নয়ন কাজের অগ্রগতি চাহিদা মতো হচ্ছে না।
এর ফলে একদিকে সরকারের উন্নয়ন কার্যক্রম ধীর গতী তে এগুচ্ছে অপরদিকে কাজ পড়ে থাকায় নির্মাণাধীন কা জের গুণগত মান ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এর ফলে ঠিকাদাররা নানাভাবে ক্ষতিগ্রস্থ হতে থাকায় ঘটনার প্রতিকার পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্ত ক্ষেপ কামনা করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করে ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ঠিকাদারেরা বলেন, তা নোরে যোগদান করেই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।
ঠিকাদারদের হয়রানী এবং ঘুষ বানিজ্যসহ দূর্নীতির কার ণে বেকায়দায় পড়েছে ঠিকাদারেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, তানোর স্থানী য় সরকার প্রকৌশলী দপ্তরের কোনো কার্যাদেশ নিতে গে লে, কাজের মেয়াদ বাড়ানোর জন্য এবং বিল নিতে গেলে অর্থের জন্য ঠিকাদারদের নানাভাবে হয়রানি করেন হিসা ব রক্ষক মোর্তুজা।কাজের বিল নেবার সময়ে ঘুষ না দিলে তিনি কৌশলে একের পরে এক ভুল ধরে ঘুষ আদায় করে ন।
এছাড়া নির্বাহী প্রকৌশলী দপ্তরের কোনো বিল নিতে গে লেও অনুরুপ ঘুষ দাবী করেন। ঘুষ না দিলেই বিল আট কানোসহ নানা ভাবে হয়রানী করা হয় ঠিকাদারদের।
ভুক্তভোগী ঠিকাদারগণ হিসাব রক্ষক মোর্তুজার অপসা রণ দাবি করেছেন।
এবিষয়ে জানতে চাইলে হিসাব রক্ষক গোলাম মোর্তুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী নুর নাহার বলেন,তিনি কো নো অভিযোগ পাননি। তিনি বলেন, লিখিত অভিযোগ পে লে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করবেন।#


Reporter Name 



















