মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় মুখরিত হয়ে মাঠে নেমেছেন ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার।
দীর্ঘদিন ধরে ধানের শীষের ঝাণ্ডা হাতে রাজপথে সক্রিয় থাকা এই ত্যাগী নেতাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন স্থানীয় জনসাধা রণ।
ধরমপুর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মতে, রবিউল ইসলাম সরকার শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সংকটে ও সংগ্রামে সাধারণ মানুষের পাশে থাকা এক পরম নির্ভরযোগ্য নাম।
স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্র তিটি ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের আগলে রেখে তিনি হয়ে উঠেছেন ইউনিয়নের তৃণমূলের আস্থা ও ভরসার প্রতীক।
নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে রবিউল ইস লাম সরকার বলেন, “আমি পদের লোভে নয়, বরং ধর মপুর ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়ন করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থন পাই, তবে ধরমপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
স্থানীয় সাধারণ ভোটাররা জানান, রবিউল ইসলাম সর কার একজন পরিচ্ছন্ন, সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত।
করোনাকালীন সংকট কিংবা যেকোনো দুর্যোগে তিনি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকেই যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
ইতোমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় রবি উল ইসলাম সরকারের পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবেন ধানের শীষের এই কাণ্ডা রি।

Reporter Name 



















