মামুন পারভেজ হিরা.নওগাঁ ঃ নওগাঁয় সদর উপজেলার বক্তারপুর ও হাপাঁনিয়া ইউনিয়নে গ্রামীণ মাটি রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে আড়াই কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ রাস্তার কাজের উদ্বোধন করা হয়ে ছে।
প্রধান অতিথি হিসেব ফলক উন্মোচন করে এসব কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহ মান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরা দ্দকৃত অর্থায়নে বক্তারপুর ইউনিয়নের মোক্তারপাড়া পা কারাস্তার মাথা হতে মোক্তারপাড়া স্কুলগামী, মুক্তা রপা ড়া পাকারাস্তা হতে মুক্তারপাড়া মসজিদ গামী এবং হোগল বাড়ি পাকারাস্তা হতে ঠুটাপাড়া মসজিদগামী দেড় কি লোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৩১ টাকা।
এছাড়া হাপাঁনিয়া ইউনিয়নের ডাফইল দিঘীরপাড়া পাকা রাস্তার মাথা হতে কাশিবাড়িগামী ১ কিলোমিটার রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ৭৭ লাখ ৫৮ হাজার ১৭২টাকা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বিএমএ এর সভাপতি ডা: ইসকেন্দার হো সেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা প্রক ল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

Reporter Name 



















