Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 05:20 pm, Tuesday, 27 January 2026
  • 77 Time View

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যার দিকে রাণীনগর উপজেলার পাকুরিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের লিফ লেট বিতরণের সময় তানসেন নামের একজনকে মারধর করা হয়।

এছাড়াও রাতে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকায় মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙ চুর করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী তানসেন বলেন,আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম।

এ সময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসা রব হোসেনের ভাগনে লিটন কোনো কিছু জিজ্ঞেস না করেই আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে আমাকে মারধর করতে শুরু করেন।

পরে লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ-সাতজন আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাঁরা চলে যান।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘গুন্ডাবাহিনী দিয়ে আমার নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে।

গতকাল সোমবার রাণীনগর উপজেলার পাকুরিয়া গ্রামে
মোটরসাইকেলের পক্ষে লিফলেট বিতরণ করার সময় তানসেন নামে আমাদের এক কর্মীকে মারপিট করেছে ধানের শীষের প্রার্থীর গুন্ডাবাহিনী।

ওই কর্মী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘট নায় আত্রাই রাণীনগর থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি।

এ ছাড়া গতকাল রাতে আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে আমাদের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।

তাই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি।’ তবে এসব অভিযোগ সত্য নয় বলে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলা বলে ন, ‘পাকুরিয়া খেলার মাঠে কথা–কাটাকাটির এক পর্যায়ে
দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

আমার কো নো কর্মী- সমর্থক এর সঙ্গে জড়িত নন। এ ছাড়া আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের যেঅ ভিযোগ করা হয়েছে, সেটাও মিথ্যা।

মামলা না নেওয়ার বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা আবদুল লতিফ বলেন, মামলা নেওয়া হয়নি এই অ ভিযোগ সত্য নয়।

মারামারির ওই ঘটনায় একটি পক্ষ থানায় এসেছিল। তারা মৌখিকভাবে অভিযোগ করে গেছে। তাদের আবা রও থানায় আসার কথা।

লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে অব শ্যই ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

Update Time : 05:20 pm, Tuesday, 27 January 2026