Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : 05:24 pm, Sunday, 21 December 2025
  • 64 Time View
রাজশাহী প্রতিনিধি:
নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইস লামের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে মাদকবিরোধী বি শেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সদর থানাধীন ননিয়া পট্টি এলাকায় এ অভিযান পরি চালিত হয়।
অভিযানে নওগাঁ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ডিবি নওগাঁ যৌথভাবে অংশগ্রহণ করে।
ডিবি ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স সক্রি য়ভাবে অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করেন।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের সনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন।
অভিযান চলাকালে কলোনির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লা শি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
একইসঙ্গে মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ, মাদক সংর ক্ষণ ও বিক্রয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে মাদকসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়ে কজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৭০ কেজি গাঁজা। এছাড়া CAREWS Country Liquor লেখা সংবলিত এক হাজার মিলিলিটার মদ ভর্তি প্লাস্টিক বোতল পাঁচটি এবং পাঁচশ মিলিলিটার লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল তেরটি উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় সাদা প্লাস্টিক বোতলে রাখা মদ সতেরটি, যার মোট ওজন পাঁচ হাজার একশ গ্রাম। সর্বমোট তরল মদের পরিমাণ ১৬ লিটার ৬০০ মিলিলিটার। পাশাপাশি খালি প্লাস্টিক বোতল পঁয়তাল্লিশটি এবং কর্ক ছয়শ ষাটটি জব্দ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মূল্যমানের নোটে মাদক বিক্রয়লব্ধ এক লক্ষ আটশত নব্বই টাকা উদ্ধার করা হয়। মাদক কার বারে ব্যবহৃত হওয়ার প্রাথমিক আলামত হিসেবে একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Update Time : 05:24 pm, Sunday, 21 December 2025