নওগাঁ জেলা প্রতিনিধি ঃ সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে ২০ জনেরও বেশি বাংলা দেশি প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে।
এতে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ৮ জন প্রবাসী প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গ-গোহালি গ্রামের গুফ্ফার প্রামাণিকের দুই সন্তান মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, জান্নারের ছেলে রুবেল, ফজল প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক, ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন ও চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, পারকাসুন্দা গ্রামের মো. জলিল (জালাল কানা) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে মো. ফরিদ শেখ রয়েছেন।
এ ঘটনায় আত্রাই উপজেলার আরও কেউ হতাহত হয়ে ছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্বজন দের হারানোর সংবাদে নিহতদের নিজ নিজ গ্রাম ও পরিবারের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে নিহতের প্রকৃত সংখ্যা ও পূর্ণাঙ্গ পরিচয় যাচাইয়ের চেষ্টা চলছে।

Reporter Name 



















