মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর মহাদেবপুরে গত সোমবার ১৩ জুলাই সকালে উপজেলার সফাপুর ইউনিয় নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মর দেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহা ড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে- রাতের খাবার খেয়ে দুজনে ঘুমা তে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের উপর এসে তাদের মর দেহ দেখতে পায়।
স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা
ঘটাতে পারে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার ক রা হয়।
পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Reporter Name 



















