মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ড এর সুলতানপুর জেলে পাড়ার গত কয়েক দিনের মারামারি প্রতিরোধ ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানা পুলিশ রাতদিনব্যাপী পরিচালনা
করে।
অভিযানে করে সন্ত্রাসী মোঃ সোহাগ হোসেন (৩০) পিতা-মৃত আদম আলী বাবু এবং মোঃ শাহীন আলম(২৭) পিতা-মোঃ জুয়েল হোসেন ও মোঃ ওসমান গনি রনি(২৭) পিতা- মোঃ মোখলেছুর রহমান, সর্ব সাং-সুলতানপুর জে লে পাড়া, সর্ব থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁদের গ্রেফ তার করা হয়।
সন্ত্রাসীদের হেফাজত হতে সহিংসতা কাজে ব্যবহৃত রাম দা, কিরিচ,হাসুয়া,চাইনিজ কুড়াল,বড় ছোড়া, লোহার পাই প ও রড সহ বিপুল দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সন্ত্রাসীরা গত কয়েকদিনে এসব দেশীয় অস্ত্র দিয়ে সুলতা নপুরে বিভিন্ন মানুষকে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল। অন্যান্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ প্রস ঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলার যে কোন স্থানে যেকোনো সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
Bartabd24.com সব খবর সবার আগে