Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

নারী কেলেঙ্কারি ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক, তদন্তে সত্যতা মিললেও নেই ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : 02:52 pm, Wednesday, 13 May 2026
  • 68 Time View

মাদারীপুর প্রতিনিধি: নারী কেলেঙ্কারি, সরকারি চাকরির বিধি ভঙ্গ করে রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ এবং নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু র রহমান বাচ্চুর বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাও য়া গেলেও এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরিজীবী হয়েও তিনি প্রকা শ্যে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছেন এবং নিজের ছবি সংবলিত নৌকা মার্কার লিফলেট ও পোস্টার তৈরি করে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

এছাড়া ব্যক্তিগত ভিজিটিং কার্ডেও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান ব্যবহার করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ২৮ মে ২০২৫ তদন্ত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৫ জুন ২০২৫ তারিখে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আ ব্দুর রহমান বাচ্চুর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

একই সঙ্গে সরকারি চাকরি আইন ও আচরণবিধি লঙ্ঘ নের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইন্স স্কুলে চাকরির সুবাদে পুলিশের সদস্য দের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সেই প্রভাব কাজে লাগিয়ে সহকর্মী শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা, সাধারণ ডায়েরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার অভিযোগও উঠেছিল, যা গণমাধ্যমে প্রকাশ পেলেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এদিকে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরু দ্ধে। অভিযোগ অনুযায়ী, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষ ক জান্নাতুল ফেরদৌসের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি সহকারী শিক্ষা অফিসার সাঈয়েদা রুপা ও মোহ ন মিয়ার তদন্ত প্রতিবেদনে উঠে আসে।

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক জেলা শিক্ষা অফি সার তাপস কুমার পাল অভিযুক্ত দুজনকে প্রশাসনিক বদলির সুপারিশ করেছিলেন।

তবে সেটিও বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু বলেন, “আমি একজন সর কারি চাকরিজীবী এবং উপজেলা শিক্ষক সমিতির সভা পতি।

সে কারণে বিভিন্ন এমপি-মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। নারী কেলেঙ্কারির বিষয়টি মীমাংসিত আলহাম দুলিল্লাহ বলেন।

আমাদের ভিতর একটু সামান্য যায় ঝামেলা হয়েছিল আমরা সবগুলো মীমাংসিত হয়েছি। আমার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।” উপজেলা প্রাথমিক শিক্ষা অফি সার শরীফ মুহাম্মদ ইমারত হোসেন বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ইউএনও মহোদয়ের তদন্তের কথা শুনেছি।

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সা বাব বলেন, “বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয় বলতে পার বে।” আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও শিক্ষকদের

হয়রানির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়গুলো আমাদের জানা আছে।” জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

” এ বিষয়ে বক্তব্য নিতে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাকিব হাসান মাদারীপুর তাং ১৩-০৫-২৬

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নারী কেলেঙ্কারি ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক, তদন্তে সত্যতা মিললেও নেই ব্যবস্থা

Update Time : 02:52 pm, Wednesday, 13 May 2026