পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা বিএ নপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে কাজ করছে।
তিনি যখন প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ দেশের সামগ্রিক উন্ন য়ন নিয়ে কাজ করছে তখন গুপ্ত একটি রাজনৈতিক দল বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে জনগণকে ধোকাদিচ্ছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ জাতীয় করণ, একটি করে মিনি স্টেডিয়াম এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন।
কেউ যদি এর কৃতিত্ব নিতে চাই সেটা মিথ্যা হবে। মিথ্যা নিয়ে যাদের পথচলা উন্নয়নের মাধ্যমে তাদের কে প্রত্যা খ্যান করতে হবে।
তিনি ১৮ মে সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা সদ রের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়ো জিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী আরো বলেন পাইকগাছা কয়রা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে না । আমি এই এলাকার মানুষের কাছে দায়বদ্ধ।
কৃতজ্ঞতার ঋন শোধ না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো। জনগণকে সাথে নিয়ে দেশের অন্যান্য এলাকার ন্যায় এখানকার শিক্ষা স্বাস্থ্য সহ সকল উন্নয়ন কে এগিয়ে নিবো।
কলেজ কতৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মনিরুল হা সান বাপ্পী বলেন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ফসিয়ার রহমান মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
দ্রুত সময়ের মধ্যে নামাজের স্থান এবং ডিজিটাল প্রোজে ক্টর ও ল্যাপটপ সহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে। জাতীয়করণ সহ অন্যান্য উন্নয়ন কাজ পর্যায়ক্রমে করা হবে বলে আশ্বস্ত করেন।
কলেজ প্রতিষ্ঠাতা মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী আলহাজ্ব ফাতেমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু, উপজে লা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব জিএ সবুর, আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহ সানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, সাধারণ সম্পা দক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, কলেজের দাতা সদস্য আলহাজ্ব মুর্শিদা আক্তার রনি, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহ মেদ মানিক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, ইমরান সরদার, স্বরজিৎ ঘোষ দেবেন, শিক্ষার্থী লিমা আক্তার ও জান্নাতি ফেরদৌসী। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট এবং মান পত্র দিয়ে মনিরুল হাসান বাপ্পী কে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী এবং দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানকে ক্রেস্ট দিয়ে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃ ন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল,সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান পাইকগাছা (খুলনা) প্রতিনি ধিঃ খুলনার পাইকগাছায় জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২’শ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রদান করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা বিএ নপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবে ক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এসএম এমদাদুল হক।
এর আগে সকাল ১০ টায় ফসিয়ার রহমান মহিলা কলে জের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়া সিউজ্জামান চৌধুরী,কে এম আশরাফুল আলম নান্নু,ডাঃ আব্দুল মজিদ , এসএম এনামুল হক, আসলাম পারভেজ ও এসএম এমদাদুল হক।
বিকেলে তিনি গড়ইখালীতে ঘৌড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Reporter Name 



















