Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত

নিখোঁজের ৭ দিন পর: ঝিকরগাছার রাকিব উদ্ধার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা থেকে নিখোঁজ হওয়া কিশোর রাকিব হোসেন (১৬) দীর্ঘ ৭ দিন পর পুলিশের সফল উদ্ধার অভিযানে তার মায়ের কোলে ফিরেছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থে কে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দীর্ঘ উৎ কণ্ঠার পর ছেলেকে ফিরে পেয়ে আবারও হাসি ফুটেছে মা মোছা. মিনা খাতুনের মুখে।
এর আগে, গত ৩০ মে সকালে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাকিব।
আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় গত ৩১ মে মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) করেন।
নিখোঁজের পর থেকেই রাকিবকে উদ্ধারে তৎপর হয় ঝিক রগাছা থানা পুলিশ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযানে সাহসী ভূমিকা পালন করেন থানার এসআই (নিঃ) পলাশ দাস।
আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এসআই পলাশ দাস শুক্রবার দুপুরে নও য়পাড়া স্টেশন এলাকা থেকে রাকিবকে উদ্ধার করতে সক্ষম হন।
এরপর আইনি প্রক্রিয়া শেষে ওইদিন রাত ৮টার দিকে তাকে তার মায়ের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানা পুলিশ ও বিশেষভাবে তদন্তকারী কর্মক র্তা এসআই পলাশ দাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন,“জিডি হওয়ার পর থেকেই আমাদের টিম রাকিবকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।
এসআই পলাশ দাসের দক্ষতায় ও তৎপরতায় তাকে অক্ষ ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ কিশোরকে তার মায়ের কাছে হস্তান্তর করতে পেরে আমাদের ভালো লাগছে।”
ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফ ফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাস ড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন সংলগ্ন ড্রেনে জ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড় ও পরিবেশ পরিদর্শন করেন। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন ও জনস চেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আ রা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলা মীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ও ছাত্র বিষয়ক সম্পা দক শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান ও ফারুক হো সেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন, এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়, উপ জেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গু র প্রকোপ থেকে এলাকাকে মুক্ত রাখতে নিজ নিজ আ ঙিনা পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

—

About Author Information

Popular Post

শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

নিখোঁজের ৭ দিন পর: ঝিকরগাছার রাকিব উদ্ধার

Update Time : 05:56 pm, Saturday, 6 June 2026