সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব দুর্গাবাটির হুলায় নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এই মানব বন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরের হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম- নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এসব গাছ প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করতো, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতো এবং অ সংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
তারা আরও বলেন, এসব গাছ বাঁধ রক্ষা করে। কিন্তু চরের গাছ কেটে সেখান থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
যা কোনোভাবেই টেকসই হবে না। এভাবে গাছ কাটা চল তে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দে খা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য।
মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়ি তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউ নিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে মান ববন্ধনে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আ বিয়ার রহমান, সিডিও’র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমানমিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইস লাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।

Reporter Name 



















