আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নী তলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন-এর ৫৯তম প্রতি ষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রীতিভোজসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত প্রীতিভোজ অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয় দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীন স্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ, নওগাঁর পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তি যোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তা ও সদস্য রা।রাজশাহী ভ্রমণ গাইড
৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী কর্মসূচি হিসেবে বিকে লে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি মাহ ফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে তৎকালীন ইপিআ রের ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষাসহ সরকার অর্পি ত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছে।
মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালন কালে আরও ২ জনসহ মোট ৩৭ জন সদস্য শাহাদাৎ বরণ করেন।

Reporter Name 



















