Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

পরকালীন শান্তি ও কল্যাণের প্রত্যাশায় সিংড়ায় ধর্মান্তরিত হয়ে বিয়ে

  • Reporter Name
  • Update Time : 06:04 pm, Wednesday, 15 July 2026
  • 46 Time View

আনোয়ার হোসাইম,সিংড়া ( নাটোর):
রাজশাহী কলেজের অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থী অন্বেষা সাহা (১৯) ইসলাম ধর্ম গ্রহণ করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম ২৩) নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

নাটারি পাব লিকের কার্যালয়ে সম্পাদিত একটি এফিডে ভিটে অন্বেষা ইসলাম অর্পা উল্লেখ করেন, ইসলামের প্রতি বিশ্বাস থেকে এবং পরকালীন শান্তি ও কল্যাণের প্রত্যা শায় তিনি স্বেচ্ছা য় কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

একই সঙ্গে তিনি পূর্বের নাম পরিবর্তন করে “অন্বেষা ইস লাম অর্পা” নাম গ্রহণের ঘোষণা দেন।

অন্বেষা ইসলাম অর্পার দাবি, গত ৮জুন ২০২৬ তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুসরণ করে রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়া জেরসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা এক সঙ্গে সংসার করছেন বলে জানানো হয়েছে।

অন্বেষার অভিযোগ, তার পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় তাঁর স্বামীর বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার
চালাচ্ছেন এবং দাবি করছেন যে তাঁকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে।

তবে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, গত তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং নিজের ইচ্ছা ও বিশ্বাস থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ ও রিয়াজ কে বিয়ে করেছেন। অন্বেষা বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণকরেছি এবং নিজের ইচ্ছায় রিয়াজকে বিয়ে করেছি।

আমাকে কেউ জোর করেনি বা ভয়ভীতি দেখায়নি। আমি আমার স্বামীর সঙ্গে সারাজীবন থাকতে চাই। তিনি আরও দাবি করেন, তাঁর পরিবারের লোকজন তাঁর স্বামীর বাড়ি তে একাধিকবার পুলিশ পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে তাঁদের আত্মগোপনে থাকতে হচ্ছে, একই সঙ্গে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি একজন সাবালিকা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার তাঁর রয়েছে।

এদিকে রিয়াজের দাদি সুফিয়া বেগম অভিযোগ করেন, প্রায়ই পুলিশ তাঁদের বাড়িতে এসে নানা হয়রানি করছে। তবে অন্বেষার বাবা বিপ্লব সাহা এ বিষয়ে কিছু জানাননি। পাত্রী অন্বেষা সাহার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার সদরের হাটসিংড়া মহল্লার বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার মেয়ে। তবে তাঁর পরিবার এ বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছেন।

ওই শিক্ষার্থী দাবি করেছেন, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে তাঁর ওপর কোনো ধরনের জোর বা চাপ প্রয়োগ করা হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

পরকালীন শান্তি ও কল্যাণের প্রত্যাশায় সিংড়ায় ধর্মান্তরিত হয়ে বিয়ে

Update Time : 06:04 pm, Wednesday, 15 July 2026