Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

পরকীয়ার টানে নববধূ নিখোঁজ!!

  • Reporter Name
  • Update Time : 01:08 pm, Sunday, 28 December 2025
  • 44 Time View
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নাচোলে স্বামীর দেওয়া স্মার্টফোনে পরকীয়ার জেরে ১৩ বছরের এক কিশোরী নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২১ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের দিয়াড় খোলসি গ্রাম থেকে মুক্তারা খাতুন নামে ওই কিশোরী নিখোঁজ হয়। তবে নিখোঁজের ৬ দিন পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। ​
নিখোঁজ মুকতার হোসেনের মেয়ে মুক্তারা খাতুন গত ২১ ডিসেম্বর দুপুরে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। মাত্র ৪ মাস আগে পারিবারিকভাবে রহনপুরের মামাতো ভাই আকাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
নিখোঁজ কন্যার পিতা মুকতার হোসেনের দাবি, জিডি করতে ৫০০ টাকা এবং মোবাইল ট্র্যাকিংয়ের জন্য তদ ন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ৬ হাজার টাকা নিয়েছেন।
এছাড়াও উদ্ধার অভিযানের জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন ওই কর্মকর্তা। ​এবিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আছ লাম আলী জানান, টাকা দাবির বিষয়টি তার জানা নেই; অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। ​
এদিকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের।​#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

পরকীয়ার টানে নববধূ নিখোঁজ!!

Update Time : 01:08 pm, Sunday, 28 December 2025