ঝিনাইদহ প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। এরই মধ্যে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই বাছাইয়ে র কাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী ক্ষুদে ক্রীড়াবিদরা আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে। সারাদেশের সবগুলো জেলায় একযোগে ৮টি ইভে ন্টে নতুন কুঁড়ি স্পোর্টস চলছে।
মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক খব র রাখছেন।
আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরি দর্শন কালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নতুন অধ্যায়ের পথে হেটে চলেছে। তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া ইভেন্টগুলো পৌছে দিতে সরকার নানা ভাবে কাজ শুরু করেছে।
বিগত দিনের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। আগা মীর বাংলাদেশ হবে স্পোর্টসের বাংলাদেশ।
পরিদর্শন স্থলে পৌছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযো গী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।
এছাড়া রাত ৮টায় জেলা শহরের একটি রিসোর্টে সোনালী অতিত ক্লাবের উদ্যোগে আয়োজিত জেলার বর্তমান ও সা বেক খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এসময় জেলার খেলাধুলার সার্বিক অবকাঠামো নিয়ে মতবিনিময় হয়।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অমিনুল হক জেলায় এক টি জিমনেসিয়ামসহ সার্বিক অবকাঠামো উন্নয়নের আশা বদি ব্যক্ত করেন।

Reporter Name 



















