পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় চিংড়ী ঘেরে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমান মোড়ল (৪০) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে।
৯ মে শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার চাঁদখালীর কৈয়সিটিবুনিয়া এলাকায় জৈনক ব্যক্তির চিংড়ি ঘেরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
মৃত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন দিনমজুর ইমান আলী ইকবাল হাজীর কৈয়াসিটিবুনিয়া চিংড়ি ঘেরে মজু রি চুক্তিতে মাছ ধরতে যায়।
মাছ ধরার এক পর্যায়ে ইমান ঘেরের বাঁধে পা পিছলে ঘেরের বাল্ব জ্বালানো বিদ্যুতের তারের উপর পড়ে যায়।
এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অচেতন হয়ে পড়ে ইমান।
পরে ঘেরের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকি ৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয় বিদারক এ ঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া। ব

Reporter Name 



















