৩০ জুন মঙ্গলবার বিকেলে পৌরসভার নির্মাণাধীন ভবনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জা মান চৌধুরী।
ঘোষিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ি১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা। আয় ও ব্যয়ে র সমন্বয় শেষে বাজেটে ৬৩ লাখ ৭৭ bin ৫৩৮ টাকা উ দ্বৃত্ত দেখানো হয়েছে, যা পৌরসভার উন্নয়নমূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ (ওসি), পাইকগাছা থানা।
উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা এবং নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রা খেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী। এছাড়া কর্মকর্তা ও প্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ ও শাহিন হোসেন।
পৌরসভার এই বাজেট সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. আব্দুল আজিজ, এস এম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, আবুল হাশেম, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা ও ইমদাদুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নব লোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল এবং মনিটরিং অফিসার মাহবুবুর রহমান।
বক্তারা ঘো ষিত বাজেটকে স্বাগত জানিয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Reporter Name 



















