চৌগাছা (যশোর)প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চৌগাছার পাশা পোল ইউনিয়নে জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের নানা জল্পনা কল্পনা চলছিল। অবশেষে আজ সেই আলোচনার অবসান ঘটেছে।
আজ সোমবার দলীয় এক সভার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়ে ছে পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন মোঃ মাহমুদুর রহমান।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার রঘুনাথপুর দাখিল মাদ্রাসায় আয়োজিত কর্মীসভায় আনুষ্ঠা নিকভাবে তার নাম ঘোষণা করেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
মোঃ মাহমুদুর রহমান পাশাপোল ইউনিয়নের দশপাখিয়া গ্রামের মোঃ বখতিয়ার হুসাইনের ছেলে।
তিনি যুব জামায়াতের জেলা অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম রসুল।
এ সময় যারা উপস্থিত ছিলেন তারা হলেন চৌগাছা উপ জেলা জামা য়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।
প্রধান অতিথি জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে। মানুষের সমস্যা ও প্রয়োজনকে সামনে রেখে জনকল্যা ণমূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খ লা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের লক্ষ্য ও প্রার্থীর পরিচিতি তুলে ধরতে হবে।
কর্মীসভায় আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সাংগঠনিক প্রস্তুতি, দলীয় কার্যক্রম জোরদার এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহমুদুর রহমা নের পক্ষে নেতাকর্মীদের সমন্বিতভাবে গণসংযোগ ও সাংগ ঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় পাশাপোল ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















